1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা ও রংপুরসহ ৪ জেলার ডিসি প্রত্যাহার আগামীকাল জানা যাবে এলপিজি গ্যাসের নতুন দাম মি/থ্যা চাঁ/দা/বা/জির মা/ম/লা/য় ২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক খাইরুল ইসলাম ফকির, সিলেট জেলা স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ ৩০ এপ্রিল দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের ঝু ল ন্ত মর দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলার যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সাহেব। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে কিশোরের ঝুলন্ত ম/র/দেহ উ/দ্ধা/র গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য। পদ্মা সেতু এলাকায় ৪ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ১ ডিবির অভিযানে মা/দ/কবি/রোধী বার্তা জোরালো চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা

সাহের আলী রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মালামাল আটক করা হয়:১। অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১২:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ ইজলামারী বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৬/এমপি হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্ধুরচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-২৪ বোতল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় মদ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।২। অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বড়াইবাড়ী বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় মদ-৪০ বোতল এবং রিবোফ্লভিন ট্যাবলেট-১০০০ পিস আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় মদ এবং ঔষধ রৌমারী থানায় জিডি করতঃ ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট