1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে খুব কঠিন সময় পার করেছেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে খুব কঠিন সময় পার করেছেন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

জানুয়ারি ২০০৭-এ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর থেকে খালেদা জিয়া, তার পরিবার ও পার্টি বিএনপির ওপর যে বিপর্যয় নেমে আসে তার ধারাবাহিকতা অব্যাহতভাবে চলেছে।

১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটি সাতদলীয় জোট গঠন করে এবং জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম শুরু করে। খালেদা জিয়া ৯ বছরব্যাপী আন্দোলনে এরশাদের অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের সাথে আপস করেননি। অন্য প্রধান রাজনৈতিক দলগুলো সমঝোতা করলেও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোনো সমঝোতায় যায়নি। তাই তখন তার নাম হয় আপসহীন নেত্রী। খালেদা জিয়া তার নীতিতে অবিচল থাকেন।

এরশাদ সরকার তখন বিভিন্ন নিষেধাজ্ঞামূলক আইন প্রয়োগ করে খালেদা জিয়ার গতিবিধি সীমাবদ্ধ রাখে। এতে খালেদা জিয়া দমে যাননি। এরশাদ সরকার উৎখাত আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে যেতে থাকেন। অপর দিকে আওয়ামী লীগসহ অন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জেনারেল এরশাদ তার শাসনকে একটি বেসামরিক ও গণতান্ত্রিক চেহারা দেয়ার চেষ্টা করতে থাকেন। এরশাদ বিভিন্ন নির্বাচনের আয়োজন করেন। কিন্তু তার শাসনামলে সব নির্বাচন খালেদা বয়কট করেন। এরশাদের ৯ বছরের শাসনামলে খালেদা জিয়া তিনবার গ্রেফতার হন। এতে এরশাদের লাভ হয় না।

খালেদা জিয়ার দাবির যথার্থতা ক্রমেই মানুষ বুঝতে থাকে। শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বুঝতে পারে এরশাদ সরকারের সাথে নৈকট্যের দরুন তাদের জনবিচ্ছিন্নতা বাড়ছে। ফলে এক পর্যায়ে আওয়ামী লীগও বাধ্য হয় এরশাদ হঠাও আন্দোলনে যোগ দিতে।দেশব্যাপী তুমুল বিক্ষোভের মুখে ৬ ডিসেম্বর ১৯৯০-এ জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। প্রধান বিচারপতি সাহাবুদ্দীনের নেতৃত্বে একটি নির্দলীয় সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করেন।

২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে সাহাবুদ্দীন সরকার একটি বহু প্রতীক্ষিত সংসদীয় নির্বাচনের আয়োজন করে। এ নির্বাচনে বৃহত্তম দলরূপে বিএনপি আবির্ভূত হয়। খালেদা জিয়া পাচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাচটি আসনেই বিজয়ী হন। এই অসাধারণ সাফল্যের পুনরাবৃত্তি তিনি করেন পরবর্তী সব নির্বাচনেও। প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা ফেব্রুয়ারি ১৯৯১-এর নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও ঢাকার দু’টি আসনে পরাজিত হন। এভাবেই বাংলাদেশে খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তা যে সবার ওপরে তা বারবার প্রমাণিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট