বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক। 

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক।
গাজী আলী আকবর শ্যামল হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের লস্করপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে র‍্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-৯-এর সুত্রে যানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে ‘মামুন’ নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছেন।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লস্করপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে বাসটি থামানোর পর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন।
এ সময় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের সঙ্গে থাকা নীল ও কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কুলাহানি এলাকার আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমেদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চাপরতলা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে তাদের এবং উদ্ধার করা গাঁজা হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews