
দাকোপ বটবুনিয়া এলাকার৪০ মিটার বেরিবাধ নদীগর্ভে বিলীন
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪০ মিটার রাস্তা বেড়িবাদ ভেঙ্গে ঢাকি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এর ফলে বিস্তীর্ণ প্লাবিত হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে নদীর প্রবাল জোয়ারের চাপে ওয়াপদা ভেরিবাধ ভেঙ্গে লোকালে পানি প্রবেশ করে। পরবর্তীতে নদীতে ভাটা নামলে পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় জিও ব্যাগ দিয়ে ভেতরের পানি প্রবেশ বন্ধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েকদিন যাবত বটবুনিয়া এলাকায় বেড়িবাধে ফাটল দেখা গিয়েছিল। রবিবার সকালে জোয়ারের পানির চাপে ৪০ মিটার ওয়াপদা বেড়িবাধ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে অনেকের পুকুরের মাছ ভেসে গেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে।এলাকার দশটি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের মালামাল নিয়ে রাস্তার উপর অবস্থান নিয়েছে