
মরহুম আকতার হোসেন চৌধুরীর ২৭ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত।
মোঃ কামাল হোসাইন ফয়সাল
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর একমাত্র সন্তান মরহুম আকতার হোসেন চৌধুরী, এর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১-১০-২০২৬ রোজ শনিবার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার বন্দর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন সিকদার সহ-সভাপতি মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, মোহাম্মদ নূর হোসেন মৃধা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, এজিএস মোঃ আসাদুজ্জামান মনির যুগ্মসাধারণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠানে মরহুম আকতার হোসেন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়, দেশ ও দেশের জনগনের জন্য ও জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।