শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

হারাধন চক্রবর্তী,স্টাফ রির্পোটার, মীরসরাই, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির তালিকা গ্রহণ করেছেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব ও সাধারণ সম্পাদক মোহন দে।
শনিবার (৩ অক্টোবর) মিঠাছড়া মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। এতে মীরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক শপথ গ্রহণের পাশাপাশি উপজেলার পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজা উদযাপনের বিভিন্ন বিষয়, নিরাপত্তা, শৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews