
সুন্দরগঞ্জ জাতীয় উৎপাদন
শীলতা দিবস উদযাপন
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা
০২/১০/২৬
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় উৎপাদন শীলতা দিবস উদযাপনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, জামায়াতের উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, জামায়াতের পৌর আমীর মুহাঃ একরামুল হক, ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, স্কাউটস কমিশনার এম মাহফুজার রহমান লেলিন, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদাৎ জামান জিকো, পৌর আহবায়ক মো. আরিফুর রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি এ মান্নান আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সাইফুল ইসলাম মন্ডল শাহজাহান, উদ্দোক্তা মো. রাব্বি কুল ও মো. জিয়াউর রহমান।
শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।