1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিমুলকান্দিতে আদালতের আদেশ উপেক্ষা জনপ্রিয় চেয়ারম্যান রিপনকে সরাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবসে শ্রমের মর্যাদা ও মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী মাদারীপুরে মহান মে দিবস পালিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত গাজীপুরে মহান মে দিবস পালিত ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল রাজপথ

ভিডিও সংবাদ 👇👇

শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

১৪০তম মহান মে দিবস উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সকল নেতাকর্মীরা। র‍্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এখনও পুরোপুরি বৈষম্য দূর হয়নি, তবে এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,সদস্য জামির হোসেন,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট