1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রেফতার ।

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‌্যাব-১৫। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে চক্রের অন্যতম হোতা সালাহউদ্দিন আহমেদ’কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে অবস্থান করে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল ১৫:৩০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিশোর অপরাধী সালাহউদ্দিন আহমেদকে (১৭) হাতে-নাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সালাহউদ্দিন আহমেদ স্বীকার করে যে, সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করত। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে এবং অর্থ প্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করে আসছিল।

গ্রেফতারকৃত অভিযুক্ত সালাহউদ্দিন আহমেদ (১৭), পিতা-রফিকুল ইসলাম, সাং-সিটি কলেজ রোড, প্রফেসর রফিক ম্যানসন, ০৬ নং ওয়ার্ড, কক্সবাজার সদর।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবং এ ধরণের গুজব ও প্রতারণা প্রতিরোধে র‌্যাব-১৫ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট