1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় ম/দ আ/ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ -যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বি রু দ্ধে মহামান্য হাইকোর্টে রিট দাখিল। ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ঢাকার ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করলেন মাননীয় এমপি মহোদয় ঢাকা ধামরাই ২০ সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ এর শপথ গ্রহণ প্রেম ভাঙার কষ্টে বৈদ্যুতিক টাওয়ারে যুবক, দীর্ঘ চেষ্টায় নিরাপদে উ/দ্ধা/র তালায় ই/য়া/বা/সহ যুবক আ/ট/ক, মা/দ/ক/বিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের। ঢাকা–খুলনা ও মোংলা –ঢাকা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব, বেসরকারি কমিউটার চুক্তি বাতিল। গভর্নরমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেলেন ব্রাক ব্যাংক লা/শ নিয়ে বাণিজ্যের অবসান: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দুর্গাপুরে সাংবাদিকতার উন্নয়নে এমপি নজরুলের অঙ্গীকার — প্রেসক্লাব ভবন পরিদর্শনে প্রশংসা ও সহযোগিতার আশ্বাস

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় ম/দ আ/ট/ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় মদ আটক
গসাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এমন দৃঢ় অবস্থানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পৃথক দুইটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও একজন আসামীকে আটক করা হয়েছে।
প্রথম ঘটনায়, গত ০১ মে ২০২৬ তারিখ রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেয়ারচর বিওপি’র একটি টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০৭১/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
দ্বিতীয় ঘটনায়, আজ ০২ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বড়াইবাড়ী বিওপি’র একটি দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১০৬৬/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদারটিলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৫০০ টাকাসহ মোঃ ইসমাইল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রাম এলাকার বাসিন্দা।
জব্দকৃত মদ, আটক আসামী ও অন্যান্য মালামাল রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট