1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোর ধরতে গিয়ে আহত ৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ঝড়-বৃষ্টিতে ইরি ধানে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা ২৫ বছর পূর্তি উপলক্ষে আকন্দ পাড়া আদর্শ দাখিল মাদ্রাসার রজত জয়ন্তী উদযাপন হোসেনপুরে গভীর রাতে পিকআপ গাড়িতে করে ৫টি গরু নিয়ে উধাও চো/র, সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন: কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন কমিটি ঘোষণা বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে ২ হাজার ৫১০ হেক্টর জমি প্লাবিত, রোদ না থাকায় কর্তনকৃত ধান নষ্ট হচ্ছে ই/য়া/বা/সহ দু’ মা/দ/ক কারবারি আ/ট/ক ফুলগাজী বাজারে ড্রেনেজ ডিজাইন নিয়ে প্রশ্নে প্রকৌশলীর অসহযোগিতা—জনমনে ক্ষোভ বাগমারায় র‍্যাবের সাঁড়াশি অভিযান: ১২৬০ বোতল অ্যালকোহলসহ মা/দ/ক কারবারি গ্রে/ফ/তা/র ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোর ধরতে গিয়ে আহত ৩

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজীতে ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোর ধরতে গিয়ে আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোটার ফেনী

ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সহযোগিতায় ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

১ মে (শুক্রবার) বিকেলে ফুলগাজী উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় চুরি হওয়া ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। চোরদের ধাওয়া করতে গিয়ে স্থানীয় তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর ব্রিকফিল্ডের সামনে রাস্তার পাশ থেকে একটি ছাগল সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছিল তিনজন চোর। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করলে বন্দুয়া ব্রিজ এলাকায় সিএনজিটি থামানো হয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মাঈনুদ্দিন হোসেন মুন্না (২২) ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে অপর দুই জন আসামি নুর নবী শান্ত (২৪) আব্দুল কাদের (২৩)-কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ফুলগাজী থানা পুলিশ।

এদিকে চোরদের ধাওয়া করতে গিয়ে মোহাম্মদ আইয়ুব, শাহজালাল ও শিপন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার শিকার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা ওয়াহিদুর রহমানের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে।
ফুলগাজী থানায় এ ঘটনায় মামলা (নং-১, তারিখ: ২ মে ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট