
লৌহজংয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাংবাদিক-সংশ্লিষ্টদের মতবিনিময় সভা
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় স্বাস্থ্যসেবা খাতের নানা সমস্যা,সম্ভাবনা ও সমন্বয় জোরদারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।সভায় স্থানীয় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফাহমিদা লস্করের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান।তিনি বলেন,স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয় অত্যন্ত জরুরি।এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।সভায় আরও বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম।উপজেলা প্রকৌশলী মো:রেজাউল ইসলামও বিভিন্ন অবকাঠামোগত দিক তুলে ধরেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন জনস্বাস্থ্য বিষয়ে মতামত দেন।এ ছাড়া বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান বক্তব্য রাখেন।
সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলও মতামত ব্যক্ত করেন।লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:মানিক মিয়া বক্তব্য দেন।লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন সভায় অংশ নেন।সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধিরাও মতামত দেন। লাইফ এইড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউদ্দিন কিসলু বিভিন্ন সমস্যা তুলে ধরেন।কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেনও বক্তব্য রাখেন।
ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।বক্তারা নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সেবার মান উন্নয়নে সকল পক্ষকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।শেষে ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।