1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আটপাড়ায় সংঘর্ষে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন ও শান্ত থাকার আহ্বান: - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

আটপাড়ায় সংঘর্ষে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন ও শান্ত থাকার আহ্বান:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আটপাড়ায় সংঘর্ষে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন ও শান্ত থাকার আহ্বান:

মোঃ শফিকুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা:

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের করারধূপ গ্রামে সাম্প্রতিক দু-পক্ষের সংঘর্ষে নিহত আব্দুর রউফের পরিবারকে সমবেদনা জানাতে এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

রবিবার ২৮/১২/২০২৫ইং আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক করারধূপ গ্রামে নিহতের বাড়িতে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে নেতৃবৃন্দ প্রতিপক্ষের বাড়িতেও যান এবং এলাকার সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির একঝাঁক দায়িত্বশীল নেতা উপস্থিত ছিলেন।জনাব ওমর হাসান রুপন, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, আব্দুল হান্নান তারা মিয়া, সভাপতি, সুখারী ইউনিয়ন বিএনপি, সৈয়দ মোস্তফা রাশেদ কামাল শাহীন, সাধারণ সম্পাদক, সুখারী ইউনিয়ন বিএনপি, এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জনাব নজরুল ইসলাম বাবুল, রাসেল তালুকদার, মো. হাবিব, মো. রায়হান, মো. ওয়াসকরনী, টুটুল, নুরে আলম, মোহনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি জনাব মাসুম চৌধুরী বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা এলাকায় শান্তি ও স্থিতিশীলতা চাই। যে কোনো ধরনের উস্কানি এড়িয়ে প্রশাসনকে তদন্তে সহযোগিতা করার জন্য আমি উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে। আমরা চাই না এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো রক্তপাত বা বিশৃঙ্খলা ঘটুক। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট