1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উলিপুরে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীদের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত হতে গ্রামে ফিরলেন বৃষ্টি স্বজনদের আহাজারিতে ভারী বাতাস উলিপুরে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীদের মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতির ৫১তম শুভ জন্মদিন উদযাপন। বদলি বাণিজ্যে ‘জাদুর কাঠি’: তিন মাসেই বরগুনায় ফিরলেন যুবলীগ নেতা নাসির। জলাশয় ভরাট করে গরুর খামার নির্মাণের অভিযোগ, বিপাকে পিরোজপুরের কৃষকরা ফেনীতে নবজাতক কন্যা উদ্ধার: রাজশাহীর বাজারে আগাম লিচুর দেখা, স্বাদে মিশ্রতা আর দামে অস্বস্তি বগুড়ায় পুকুরে গলাকাটা নবজাতকের লাশ উ/দ্ধা/র, দম্পতি আ/ট/ক। ২২ বছর পর ভোটযুদ্ধে ফেনী শহর ব্যবসায়ী সমিতি — উৎসবমুখর নির্বাচনে সরগরম পুরো শহর দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক।

ভিডিও সংবাদ 👇👇

উলিপুরে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উলিপুরে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীদের

লতিফুল নয়ন ফারাজী উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে,চলতি মৌসুমে, চাষীরা বোরো ধান কাটা মারাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান কাটা মারাইয়ে অনেক সমস্যা হচ্ছে বলে জানান, স্থানীয় কৃষকরা।আবার অনেকে ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন,রৌদ্র না থাকায় ধান শুকাতেও পারছেনা।অপরদিকে ধানের দাম কম থাকায়, কপালে ভাজ পড়েছে চাষীদের, তারা জানান এভাবে বাজার দর থাকলে,খরচের টাকাই উঠবে না। এছাড়া বৈরী আবহাওয়ার ফলে, বেশি দামেও শ্রমিক সংকটে, চিন্তিত চাষীরা।আজ বৃহস্পতিবার,৭ মে ২০২৬ ইং তারিখ সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের মহোৎসব উলিপুর পৌরসভার রামদাস ধনীরাম এলাকার বাসিন্দা জাহিদ হোসেন, নুরআলম হোসেন জানান, প্রায় ৫ বিঘা জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপন করেছেন।তিনি অভিযোগ করে বলেন,সার সংকটে, চড়া দামে সার ক্রয় করে ধান চাষাবাদ করতে দ্বিগুণ খরচ হয়েছে।অল্প কিছু ধান কেটে ঘরে নিলেও বেশিরভাগ ধান জমিতে পড়ে আছে,বৈরি আবহাওয়ার কারণে ধান ঘরে আনা সম্ভব হচ্ছে না।এদিকে ধানের দাম কম হওয়ায়,এবারে খরচের টাকাই উঠবে না। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের আবু তালেব,জামাল হোসেন, ইউসুফ আলী, ইউনুস আলী, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে বলেন এই ফসল দিয়েই পরিবারের খরচ খাবার সহ যাবতীয় খরচ যোগান দিতে হয়, বর্তমান প্রেক্ষাপটে হাল, চাষ, বীজ, সার, শ্রমিকদের দাম অনেক বেশি, ধানের বাজার অনেক কম থাকায় খরচের টাকাই উঠবে না।একদিকে বৈরী আবহাওয়া, অপরদিকে ধানের দাম কম থাকায়, আমাদের মত কৃষকদের বাঁচার উপায় নাই। সরকারের কাছে জোরদাবী জানাই, ধানের ব্যায় বিবেচনা করে ধানের মূল্য নির্ধারণ করা হোক যাতে চাষীদের লোকসান না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট