1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ক্ষোভে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন শশীভূষণে অপহরণ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে ভিকটিমসহ অপহরণকারী ঢাকা থেকে আ/ট/ক। হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়া ছু/রি/কা/ঘা/তে বৃদ্ধের মৃ/ত্যু, আ/ট/ক ৩ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ *ডাঃ ইউসুফ আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার: আলীকদমে মানববন্ধনে তীব্র প্রতিবাদ* নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা রোগী দেখা থেকে হাসপাতাল ঝাড়–সবই করতে হচ্ছে ফার্মাসিস্টকে মানবিক সেবায় ২৭ বছরঃ ধামরাই পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিল পদ প্রার্থী হচ্ছেন মোঃ উজ্জল খান গাজীপুরে হকারদের বিক্ষোভ ভাত দেন কাজ দেন নইলে ফুটপাতে বসতে দেন

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের গর্ব, ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলাম আরিফ। তার এই অর্জনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে মোঃ আরিফুল ইসলাম আরিফ রাজপথের লড়াই-সংগ্রামে নিজেকে একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি ও তার পরিবার একাধিকবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও কখনোই আদর্শচ্যুত হননি। বরং প্রতিকূলতার মাঝেও তিনি সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক হিসেবে তার ভূমিকা ছাত্ররাজনীতিতে বিশেষভাবে আলোচিত। তার এই সাহসিকতা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক (এমদাদ আরিফ-ইমাম হোসেন কমিটি) এবং সাবেক সদস্য (মাসুম-হিমেল কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার সাংগঠনিক দক্ষতার সুস্পষ্ট প্রমাণ বহন করে। নবগঠিত কমিটিতে তার অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে বিভাগীয় নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, “ছাত্রদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনের শক্তি আরও সুসংহত করা এবং দেশ ও দলের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তার এই গৌরবময় অর্জনে সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট