1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ধ/র্ষ/ণ মা/ম/লা/য় আপোষের অ/ভি/যো/গ ইউপি সদস্যের অপসারণ দাবিতে গণস্বাক্ষর জমা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ধ/র্ষ/ণ মা/ম/লা/য় আপোষের অ/ভি/যো/গ ইউপি সদস্যের অপসারণ দাবিতে গণস্বাক্ষর জমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ধর্ষণ মামলায় আপোষের অভিযোগ ইউপি সদস্যের অপসারণ দাবিতে গণস্বাক্ষর জমা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধর্ষণের মতো জঘন্য ঘটনায় আপোষের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।এ ঘটনায় অভিযুক্ত জনপ্রতিনিধির অপসারণ দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।রবিবার (৩ মে) দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়,কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন দোকানদার হিরণ দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বেআইনি বিচার কার্য পরিচালনা করে আসছেন।

গত ২১ এপ্রিল এলাকার এক বাক প্রতিবন্ধী ১৬ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হন।অভিযোগ রয়েছে এ ঘটনায় মাত্র ৩৫ হাজার টাকার বিনিময়ে আপোষ করার চেষ্টা করা হয়।এ সময় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর দাবি,ঘটনাটি প্রমাণিত এবং অভিযুক্ত ধর্ষক বর্তমানে কারাগারে রয়েছে।তবুও একজন জনপ্রতিনিধি হয়ে এমন অনৈতিক ভূমিকা পালন করায় তার নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে।তারা এটিকে আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে প্যানেল চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের দাবি জানানো হয়।একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে স্থায়ী অপসারণের আহ্বান জানানো হয়।ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর প্রশাসনিক নজরদারিরও দাবি জানিয়েছেন এলাকাবাসী।এর আগে একই দাবিতে গত ২৪ এপ্রিল কলমা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পরে ২৬ এপ্রিল কলমা লক্ষ্মীকান্ত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা মানববন্ধন করেন।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওলাদার আবুল কাশেম, শওকত হোসেন,সবুজ ফকির,মো:রুবেল শেখসহ অনেকে।তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে,অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট