1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
সৈয়দ আলরাজী : পিরোজপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন।
পিরোজপুর–১ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫ জন প্রার্থী। শেষ পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী মনোনয়নপত্র জমা দেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিকেল পৌনে ৫টায় মাসুদ সাঈদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে পিরোজপুর–২ সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৮ জন প্রার্থী। এর মধ্যে ৭ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। পিরোজপুর–৩ সংসদীয় আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট