
খালেদা জিয়ার মৃত্যুতে তানোর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার( রাজশাহী) :
বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তানোর প্রেসক্লাব।
এক শোকবার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন,সহসভাপতি মো. আশরাফুল ইসলাম রনজু , যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিঠু , অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওবাইদুর রহমান সুজন এবং দপ্তর সম্পাদক মো. আশরাফুল আলম ।
এছাড়াও শোক জানিয়েছেন প্রেসক্লাবের জেনারেল সদস্য মো. শরিফুল ইসলাম , মো. মাহবুব আলম জুয়েল , মো. লুৎফর রহমান,মো. টিপু সুলতান এবং মো. মমিনুল ইসলাম মুন।
শোকবার্তায় তানোর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাষ্ট্রনায়ককে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমার রুহের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।