1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিয়ে গ্রেপ্তার আ.লীগ কর্মী

আব্দুর রহিম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

আব্দুর রহিম প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থীর নামে এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এতে অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং হেভিওয়েট প্রার্থীদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এস এম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র উত্তোলন করে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর পরিচয়ে মনোনয়নপত্র জমা দেন ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মী। মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি জানাজানি হলে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এস এম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট