বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসক।  ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বান্নল গ্রামের মরহুম মৌলভী আব্দুল হালিম সাহেবের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে উদ্যোক্তা পেঁয়াজ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত এক ফোঁটা রক্তে বাঁচতে পারে প্রাণ, দুর্গাপুরে রক্তযোদ্ধাদের ব্যতিক্রমী উদ্যোগ বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরাদেহ উদ্ধার। শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা কমিটির মাসিক সভা দাকোপে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী নুর ইসলাম ফকির

বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

​টাঙ্গাইলের বাসাইল পৌর শহরে জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের থানা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে শপিং মলের সামনে ও সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

​বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, বাসাইল পৌর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা ও যান চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​অভিযানকালে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ও বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews