বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরাদেহ উদ্ধার। শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা কমিটির মাসিক সভা দাকোপে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী নুর ইসলাম ফকির তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মনপুরায় প্রাচীন হাজিরহাট বাজার ধ্বংসের পায়তারা,ভিটি বরাদ্দের প্রতিবাদে ব্যবসায়ীদের দোকান পাট বন্দ করে প্রতিবাদ। সব শ্রেণি পেশার মানুষের সেবা দিতে পুলিশকে আরও আন্তরিক হতে হবে: স্বরাষ্ট্র মন্ত্রী ​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

​টাঙ্গাইলের বাসাইল পৌর শহরে জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের থানা গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরে শপিং মলের সামনে ও সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

​বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, বাসাইল পৌর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে শহরের ফুটপাত দখলমুক্ত রাখা ও যান চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​অভিযানকালে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ও বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews