1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাঞ্ছারামপুরে আসছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাঞ্ছারামপুরে আসছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

রিপন সরকার বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তাঁর আগমনকে ঘিরে উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বচনী জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এই ঐতিহাসিক সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে আরও উপস্থিত থাকবেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জকসুর (ভিপি) রিয়াজুল ইসলাম।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ২ টায় সাংবাদিকদের সাথে মাওলাগঞ্জ বাজার মাঠে এসব তথ্য জানান উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল বাশার।তিনি বলেন, সেক্রেটারি জেনারেল আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। স্টেজ নির্মাণ, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিংসহ সার্বিক কাজ শেষের পথে। আমরা ধারণা করছি, এটি বাঞ্চারামপুরের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক জনসভা হবে। এতে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে।বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো.মহসীন বলেন, এই প্রথম বাঞ্ছারামপুর জামায়াতের সেক্রেটারি জেনারেল আগমন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পুরো উপজেলায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিন কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। জনসভাকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট