বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসক।  ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে বান্নল গ্রামের মরহুম মৌলভী আব্দুল হালিম সাহেবের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে উদ্যোক্তা পেঁয়াজ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত এক ফোঁটা রক্তে বাঁচতে পারে প্রাণ, দুর্গাপুরে রক্তযোদ্ধাদের ব্যতিক্রমী উদ্যোগ বাসাইলে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের জরিমানা ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত মরাদেহ উদ্ধার। শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা কমিটির মাসিক সভা দাকোপে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী নুর ইসলাম ফকির

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে বনফুলের নতুন শাখার উদ্বোধন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে জমকালো আয়োজনে ফিতা ও কেক কেটে বনফুল অ্যান্ড কোম্পানির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ বাজারের মহান মার্কেটে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শান্তিগঞ্জে বনফুলের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় মানুষের কাছে মানসম্মত ও সুস্বাদু পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বনফুল এন্ড কোং এর ডেপুটি জেনারেল ম্যানেজার সুমিত্র দাস, সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালশাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির সদস্য মহির উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন, বিএনপি নেতা জহির উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রানা আচার্য ও সাধারণ সম্পাদক ফয়জুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিটন মিয়া ও আশিক মিয়া, সমাজসেবক হাসান মাহমুদ তারেক, সেলিম আহমদ ও রাজা মিয়া, শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু হেলাল, কোষাধ্যক্ষ হাফিজ রশিদ আহমদ, মহান মার্কেটের স্বত্বাধিকারী জিয়াউর রহমান মাজিদ, সমাজকর্মী আবু লেইস, সোয়েব আহমদ জায়গীরদার, ব্যবসায়ী শাহাব উদ্দিন, বনফুলের শান্তিগঞ্জ শাখার পরিচালক মাইনুদ্দিন মানিক, অন্যান্য শোরুমের পরিচালক ইয়াকুব মিয়া, হাজী আব্দুস সবুর, শান্তিগঞ্জ শাখার পরিচালক মাহফুজ আলম, খালেদ বিন ইসমাইল, হাবিবুল্লাহ শওকত, মো. কলিম, মো. রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।নতুন শাখা চালুর মধ্য দিয়ে শান্তিগঞ্জের ক্রেতাদের কাছে বনফুলের পণ্য আরও সহজে পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews