শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ০১ শিশুর মৃত্যু। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ১২,৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,০৮৯ জন পাস করেছে। মেলান্দহে এইচএসসির ফল বিপর্যয়: তিন কলেজে পাস করেনি অর্ধেকের বেশি শিক্ষার্থী, নেপথ্যের কারণ কী? মনপুরায় সড়ক উদ্বোধন করে এমপি নয়ন বললেন – অন্যায়কারী দলের কেউ হলেও ছাড় পাবে না! শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাগলী সুপার লীগের উদ্বোধন মরহুম আকতার হোসেন চৌধুরীর ২৭ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের এইচ এস সি পরীক্ষায় ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী শিক্ষক যখন সাংবাদিক – ২য় পর্ব কলম যখন পাঠশালা হয়ে ওঠে` ঠাকুরগাঁও রুহিয়ায় নির্বাচনী প্রচারণার অভিযোগে শিক্ষকের বিভাগীয় মামলার ইসির নির্দেশ ।

ঠাকুরগাঁওয়ের এইচ এস সি পরীক্ষায় ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

ঠাকুরগাঁওয়ের এইচ এস সি পরীক্ষায় ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার ৯টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় জেলার শিক্ষাঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—

১. ঠাকুরগাঁও সদরের কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ।
২. সালান্দর মহিলা কলেজ।
৩. রাণীশংকৈলের ধুলঝারী স্কুল অ্যান্ড কলেজ।
৪. গোগর কলেজ।
৫. রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।
৬. পীরগঞ্জের শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
৭. বালিয়াডাঙ্গীর মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ।
৮. রত্নাই বেগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।
৯. হরিনমারী স্কুল অ্যান্ড কলেজ।

একই জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পাস না করার ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews