
মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ০১ শিশুর মৃত্যু।
মোঃ কামাল হোসাইন ফয়সাল
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার অন্তর্গত নতুন শ্রীনগর গ্রামে ৩১-১০-২০২৬ রোজ শনিবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের জানা যায় নতুন শ্রীনগর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম এর দ্বিতীয় পুত্র আমির হোসেন বয়স অনুমানিক সারে তিন বছর। পুকুরে অন্য বাচ্চাদের সাথে দুপুর ২ টার দিকে খেলতে যায় সম্ভবত খেলার ছলে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পিতা শফিক সহ স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।