শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে ০১ শিশুর মৃত্যু। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ১২,৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,০৮৯ জন পাস করেছে। মেলান্দহে এইচএসসির ফল বিপর্যয়: তিন কলেজে পাস করেনি অর্ধেকের বেশি শিক্ষার্থী, নেপথ্যের কারণ কী? মনপুরায় সড়ক উদ্বোধন করে এমপি নয়ন বললেন – অন্যায়কারী দলের কেউ হলেও ছাড় পাবে না! শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাগলী সুপার লীগের উদ্বোধন মরহুম আকতার হোসেন চৌধুরীর ২৭ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের এইচ এস সি পরীক্ষায় ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী শিক্ষক যখন সাংবাদিক – ২য় পর্ব কলম যখন পাঠশালা হয়ে ওঠে` ঠাকুরগাঁও রুহিয়ায় নির্বাচনী প্রচারণার অভিযোগে শিক্ষকের বিভাগীয় মামলার ইসির নির্দেশ ।

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

মোঃ নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি কালিয়াকৈর গাজীপুর।রোজ শনিবার ৩১ অক্টোবর ২০২৬ইং।

কালিয়াকৈর উপজেলা চন্দ্রা,পল্লীবিদ্যুত, সফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় গাজীপুর টাংগাইল মহাসড়ক অবরোধ করে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজ শনিবার বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শ্রমিক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আজ দুপুর ২টা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোব্দ পোশাক শ্রমিকরা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে তারা এই আন্দোলন গড়ে তুলে।

সড়ক অবরোধের কারণে ওই সমস্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌছায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে ধৈর্যের পরিচয় দিলেও পরবর্তীতে রাস্তা ফাঁকা করতে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করেন।জবাবে শ্রমিকরাও ইটপাটকেল নিক্ষেপ করে।

শ্রমিকদের ক্ষোভ এবং দাবিঃ
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতনে সংসার চালানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। এর আগেও বিভিন্ন শ্রমিক সংগঠন ও প্লাটফর্ম থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার জোড়ালো দাবি জানানো হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো ঘোষণা বা বাস্তবায়ন না দেখায় শ্রমিকেরা বাধ্য হয়ে আবারো রাজপথে নেমে এসেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখেও শ্রমিকেরা আশপাশের অলিগলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews