শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃওি পরীক্ষা – ২০২৬ অনুষ্ঠিত রাজুর পাশে দাঁড়ান,শাস্তি নয় সংশোধনের সুযোগ দিন ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা মীরসরাইয়ে ২৫০ রক্তযোদ্ধার মিলনমেলা, মানবতার বন্ধনে দিনব্যাপী উৎসব। রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, দুইজন গ্রেপ্তার গাজীপুর জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের জন্য বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিতঃ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন এক রাতেই নিঃস্ব লিপি বেগম আগুনে পুড়ে ধ্বংস বসতঘর

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলায় মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান এবং এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews