শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃওি পরীক্ষা – ২০২৬ অনুষ্ঠিত রাজুর পাশে দাঁড়ান,শাস্তি নয় সংশোধনের সুযোগ দিন ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা মীরসরাইয়ে ২৫০ রক্তযোদ্ধার মিলনমেলা, মানবতার বন্ধনে দিনব্যাপী উৎসব। রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, দুইজন গ্রেপ্তার গাজীপুর জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের জন্য বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিতঃ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন এক রাতেই নিঃস্ব লিপি বেগম আগুনে পুড়ে ধ্বংস বসতঘর

সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, সাপাহার উপজেলা প্রতিনিধি।
নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। নারী ফুটবলারদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬-নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রোমানা রিয়াজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম চৌধুরী বেনু, মোঃ সারোয়ার জাহান লাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খেলাটি পরিচালিত হয়। মাঠজুড়ে নারী ফুটবলারদের নৈপুণ্য উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, সাপাহারে প্রথমবারের মতো নারী ফুটবল দলের এমন আয়োজন দেখতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন নারী খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা বিকাশ এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews