বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
​মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে এসআরবির ১৫ এর অভিযান: ৩ লাখ ইয়াবাসহ নারী গ্রেফতার ভোজ্যতেলের দাম কি বাড়বে যা জানালেন বাণিজ্যমন্ত্রী ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আনন্দ র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি পার্বত্য মন্ত্রীর নাম ভাঙিয়ে বান্দরবানে সার ডিলার নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ কে এই ২৫ বছরের যুবক কাউন্সিলর পদপ্রার্থী? তারুণ্যের হাতেই বদলাতে চায় চাটখিলের ৫নং ওয়ার্ড গাজীপুর জেলা ডিবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মহোদয়

কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

বিশেষ প্রতিনিধি, কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ‘লিজা গার্মেন্টস’-এর স্বত্বাধিকারী হাজী সিরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের তাণ্ডব হামলা, অফিস কক্ষ ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে তারা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী বাহিনী অহেতুক তাণ্ডব চালিয়ে ব্যবসায়ী সিরাজুল ইসলামের অফিস কক্ষে মারাত্মক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি হিসেবে দুই আপন ভাই— ইমরান হোসেন রাজ ও সম্রাটসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, কেরানীগঞ্জের একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবকের ওপর এমন ঘৃণিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিহ্নিত সন্ত্রাসী রাজ ও সম্রাটসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে গার্মেন্টস পল্লীর সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews