সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:- জামিন পেলেন দুই সম্পাদক নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন মেলান্দহে সেবার অনন্য দৃষ্টান্ত: নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন ইউএনও জিন্নাতুল আরা ​মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিনে ৩১ নরমাল ডেলিভারি, সুস্থ মা ও শিশুরা ​ব্রাহ্মণবাড়িয়ায় ভবন নির্মাণে পানি ছিটানোকে কেন্দ্র করে হামলা: দুজনকে কুপিয়ে জখম ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নিরাপদ চলাচলের দাবিতে জনতার মানববন্ধন দুর্গাপুরের অবৈধভাবে সার পাচারকালে ভ্যানচালক সহ জনতার হাতে আটক রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:- জামিন পেলেন দুই সম্পাদক

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:-
জামিন পেলেন দুই সম্পাদক

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

‎ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রী: ‎সরকারি রাজস্ব বফাঁকি ও দুই কর্মকর্তার উপর হামলার চাঞ্চল্যকর দুর্নীতির খবর প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রেজানুর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে দুই সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

‎গাজীপুরের আলোচিত ও বিতর্কিত প্রতারক হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও নানা অনিয়মের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন । এই সংবাদ প্রকাশের পরেই প্রতিশোধ পরায়ণ হয়ে হাবিবের সিন্ডিকেট সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে এই মনগড়া ও মিথ্যা মামলা দায়ের করে।

এতে সাংবাদিক সমাজ মনে করছে, অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করার জেরে এই ধরনের গায়েবি মামলা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ ও কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।
‎
‎হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই মাঠে সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে অভিযুক্ত দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান এবং অ্যাডভোকেট মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করতেই পারেন। তাই বলে কোনোপ্রকার তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী করা কতটুকু আইনসিদ্ধ তা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সত্য প্রকাশ করায় কোনো সাংবাদিককে হয়রানি করা হলে পুরো সাংবাদিক সমাজ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
‎
‎জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দৃঢ় কণ্ঠে বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এই ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের একমাত্র কাজ। মিথ্যা মামলা বা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।”

উল্লেখ্য, গত ২৭ আগস্ট গাজীপুরের হাবিবুর রহমান নামের এক হোটেল ব্যবসায়ী দুই সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। তার কাছে রাজধানীর কাকরাইল মোড়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। সংশ্লিষ্ট আদালত কোনোরূপ তদন্ত ছাড়াই আসামি সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews