সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন মেলান্দহে সেবার অনন্য দৃষ্টান্ত: নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন ইউএনও জিন্নাতুল আরা ​মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিনে ৩১ নরমাল ডেলিভারি, সুস্থ মা ও শিশুরা ​ব্রাহ্মণবাড়িয়ায় ভবন নির্মাণে পানি ছিটানোকে কেন্দ্র করে হামলা: দুজনকে কুপিয়ে জখম ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নিরাপদ চলাচলের দাবিতে জনতার মানববন্ধন দুর্গাপুরের অবৈধভাবে সার পাচারকালে ভ্যানচালক সহ জনতার হাতে আটক রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।  ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান।

ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদকঃ—
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

‘সম্মিলিত সচেতন নাগরিক ও ছাত্রসমাজ’-এর ব্যানারে ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রী ও চালকদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা রিকশা চলাচলকে নিয়মের মধ্যে আনতে এবং যাত্রী ভোগান্তি কমাতে বেশ কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন।

প্রধান দাবি ও এজেন্ডাসমূহ:

• ন্যায্য রিকশা ভাড়া নির্ধারণ: যাত্রী সাধারণের সুবিধার্থে পৌরসভার প্রতিটি রুটের জন্য সুনির্দিষ্ট ও ন্যায্য রিকশা ভাড়া নির্ধারণ এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

• প্রাইভেট পরিবহন হিসেবে রিকশার মর্যাদা রক্ষা: রিকশাকে একটি ব্যক্তিগত (প্রাইভেট) গণপরিবহন হিসেবে বিবেচনা করতে হবে। কোনো যাত্রী রিকশা ভাড়া করার পর, তার অনুমতি ছাড়া মাঝপথে অন্য কোনো যাত্রী ওঠানো যাবে না।

• চালক ও যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ: ধামরাই পৌর এলাকার প্রতিটি সড়কে চলাচলকারী যাত্রী এবং রিকশাচালক উভয়ের জানমালের পূর্ণ নিরাপত্তা প্রদান করতে হবে।

ধামরাইয়ের সাধারণ মানুষ ও ছাত্রসমাজের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই দাবিগুলো বিবেচনা করে পৌর এলাকায় একটি সুশৃঙ্খল ট্রাফিক ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর আহ্বান জানানো হয় এ মানববন্ধনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews