রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ,পরিচ্ছন্ন জীবনবোধ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামীর আলোর যাত্রা’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম।

আলোচনা সভায় শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা,ব্যক্তিগত উন্নয়ন,নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে জীবনমুখী কাউন্সেলিং ও মোটিভেশন,নৈতিকতা ও পরিচ্ছন্ন জীবনযাপন এবং শিক্ষকের ভূমিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আলোচনা ও জ্ঞানভিত্তিক পর্বের আয়োজন করা হয়।আলোচনায় অংশ নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা:এস এম আব্দুর রাজ্জাক,সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমাত উল্লাহ ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা: মাহাদী আমিনের তত্ত্ব ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়কারী প্রকৌশলী ফজলে রাব্বি।

বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা,নৈতিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে চলতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান অর্জন এবং এর দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।শিক্ষক,শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা,সচেতনতা এবং ইতিবাচক জীবনদৃষ্টির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভার অন্যতম লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর আগামীর জন্য প্রস্তুত করে তোলা।আগামীর আলোর যাত্রা শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান,দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews