1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চারঘাটে গভীর রাতে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার, জড়িতদের খোঁজে তৎপরতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

চারঘাটে গভীর রাতে র‍্যাবের অভিযান: পদ্মা তীর থেকে বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার, জড়িতদের খোঁজে তৎপরতা

অপু দাস রাজশাহী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

অপু দাস রাজশাহী

রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক, অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র‍্যাব সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ দল চারঘাট থানার রাওথা বালুরঘাট এলাকায় পদ্মা নদীর পূর্ব তীর সংলগ্ন স্থানে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, ফলে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

অভিযান শেষে আশপাশের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্ত্রগুলোর উৎস বা মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। এ কারণে তাৎক্ষণিকভাবে কারা এই অস্ত্রের সঙ্গে জড়িত, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে ওই এলাকায় নিয়ে আসে। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে দ্রুত সরে পড়ে। উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট