1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ই/য়া/বা উ/দ্ধা/র, আ/ট/ক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় বেনাপোল স্থলবন্দরে পণ্যচালান প্রবেশ থেকে খালাস পর্যন্ত কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ই/য়া/বা উ/দ্ধা/র, আ/ট/ক ১ লৌহজংয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাংবাদিক-সংশ্লিষ্টদের মতবিনিময় সভা বাংলাদেশ -যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বি রু দ্ধে মহামান্য হাইকোর্টে রিট দাখিল। ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ই/য়া/বা উ/দ্ধা/র, আ/ট/ক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফে মাছভর্তি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক মাদককারবারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (৩ মে) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেড়িবাঁধ সংলগ্ন জালিয়াপাড়ায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জেলের ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করবে। পরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমানের পরিকল্পনায় নাজিরপাড়া বিওপির সদস্যরা এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে সন্দেহভাজন দুই ব্যক্তিকে মাছভর্তি ব্যাগসহ দেখতে পায় বিজিবি টহল দল। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে আটক করা হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়।
আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি কোরবান আলী (২০), তিনি টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট