
বিশেষ প্রতিনিধি ইমন রহমান
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশা পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।আসামের ঠিকানাঃ ১। মোঃ সুমন (২৭) পিতাঃ নুরুন নবী সিকদার, গ্রামঃ গুপ্ত মুন্সী, ০৮ নং ওয়ার্ড, ইউনিয়নঃ পূর্ব ইলিশা ভোলা।