1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উলিপুরে গণহত্যা দিবস পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

উলিপুরে গণহত্যা দিবস পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা

প্রতিনিধি লতিফুল নয়নফারাজী
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি লতিফুল নয়নফারাজী

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মমিনুল ইসলাম, মাহমুদুল ইসলাম শাহিন, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন মণ্ডল, শাখাওয়াত হোসেন, আবু জাফর সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার চিত্র তুলে ধরেন। তারা বলেন, সেই ভয়াল রাতেই নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়, যা বিশ্ব ইতিহাসে এক নৃশংস গণহত্যার উদাহরণ হিসেবে চিহ্নিত। বক্তারা আরও বলেন, জাতির ইতিহাসের এই মর্মান্তিক অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট