
ঈদগাহ উপজেলা যুবদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের ঈদগাহ উপজেলা যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা যুবদলের উদ্যোগে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুল হক রুবেল, যুগ্ন আহবায়ক শাহাজাহান সাবেক মেম্বার পোকখালী ইউনিয়ন পরিষদ। যুবনেতা মোবারক, ইমরানুল হক রুবেল, মোরশেদ, শরীর, ফয়সাল, সজিম,মিজান,সাগর।