1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে সং/ঘ/র্ষ, আ/হ/ত ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

‎বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে সং/ঘ/র্ষ, আ/হ/ত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

‎বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে সংঘর্ষ, আহত ১

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি: রুবেল হোসেন

‎পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। অভিযোগ রয়েছে, এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালায়।

‎ঘটনার পর মাঠজুড়ে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।

‎অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিকেল ৩টায় জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, “সামান্য ভুল বোঝাবুঝি থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উপস্থিত সবার সহযোগিতায় দ্রুত বিষয়টি মীমাংসা করা হয়েছে। এতে অনুষ্ঠান বন্ধ হয়নি, নির্ধারিত কর্মসূচি যথারীতি শেষ হয়েছে।

‎অন্যদিকে, বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, “দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট