1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা।

মোঃ আমজাদ হোসেন।
ডিমলা – নীলফামারী প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা দিবসের ৫৬তম বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি)মো,রওশন কবির,কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্নার,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা উপদেষ্টা কমিটি, ডিমলা উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ও ডিমলা উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, অধ্যক্ষ মানোয়ার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক, গোলাম রব্বানী প্রধান ও মুক্তিযোদ্ধা সংসদের প্রভাষক আবুল কাশেম, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির সশস্ত্র প্রতিরোধের সূচনা ঘটে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে ডিমলায় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সংবর্ধনার মাধ্যমে নানা কর্মসূচি পালিত হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রেরণা জোগায়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা।
তারা আরও বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সবার।
এসময় জাতীয় ঐক্য, সহমর্মিতা ও দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে—এই প্রত্যয়ে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ডিমলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়।পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট