1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি এবং উপজেলা পরিষদে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

দিবসটির প্রত্যুষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, প্রাথমিক শিক্ষা পরিবার, বিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮টায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় শান্তিগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান,
উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আনসার উদ্দিন, সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি উল্লাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, ডা. তারিক জামিল অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিতেশ চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এরপর দুপুর ১২টায় উপজেলার ঝিলমিলি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট