1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মে মাসের আগেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

মে মাসের আগেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ইরানের সাথে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে ব্যক্তিগত আলাপচারিতায় সহযোগীদের কাছে তিনি এমন ইচ্ছার কথা ব্যক্ত করেছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। ট্রাম্পের মতে, এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং তিনি কোনোভাবেই দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে ইচ্ছুক নন। প্রতিবেদনে বলা হয়েছে, জনসমক্ষে ট্রাম্প ইতিপূর্বে এই সংঘাতের জন্য চার থেকে ছয় সপ্তাহের যে সময়সীমা উল্লেখ করেছিলেন, সেই অনুযায়ী কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা মনে করছেন, এই যুদ্ধ মার্কিন ভোটারদের উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যুদ্ধকালীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে। তাই ঘরোয়া অর্থনীতিতে মনোযোগ দিতেই তিনি দ্রুত এই অধ্যায়ের সমাপ্তি চাচ্ছেন।

সূত্রমতে, হোয়াইট হাউস বর্তমানে মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ইরান ইস্যুটির একটি চূড়ান্ত সমাধান নিশ্চিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বক্তব্যে ইরান প্রসঙ্গে নিজের স্বভাবসুলভ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ইরানি নেতাদের প্রশংসা ও সমালোচনা মিশিয়ে তিনি বলেন: তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক। আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক।” ট্রাম্প আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে। তার ভাষায়, “আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত এবং আর ঘুরে দাঁড়াতে পারছে না।” তবে আলোচনার পথ খোলা রেখে তিনি বলেন, এখন ইরানের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি পুরোপুরি তাদের ওপরই নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট