1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে গু/লি/বি/দ্ধ পরিবহন শ্রমিক, উত্তেজনায় থমথমে পাঁচ্চর গোলচত্বর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে গু/লি/বি/দ্ধ পরিবহন শ্রমিক, উত্তেজনায় থমথমে পাঁচ্চর গোলচত্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শিবচরে গুলিবিদ্ধ পরিবহন শ্রমিক, উত্তেজনায় থমথমে পাঁচ্চর গোলচত্বর

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার,
শিবচর (মাদারীপুর):

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাঁচ্চর গোলচত্বরে শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন এক পরিবহন শ্রমিক। আহত আরমান সর্দার (৩৫) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঢাকাগামী একটি প্রাইভেট কার ভাড়া নেওয়াকে কেন্দ্র করে ভাড়ার দর নিয়ে চালক ও স্থানীয় বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী (ইথু)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। চালক চার হাজার টাকা ভাড়া দাবি করলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে জিয়াউল হক জিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি ঘটনাস্থলে এসে ফারুক মোল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিকদারকান্দি এলাকার নজরুল সর্দারের ছেলে আরমান সর্দার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এদিকে গুলির ঘটনার পরপরই পাঁচ্চর গোলচত্বর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা অভিমুখী যান চলাচল অনেকাংশে ব্যাহত হয়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। রাতের অন্ধকারে অনেকে পরিবহনের অপেক্ষায় সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট