1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পেট্রোল মজুদ রেখেও বিক্রি বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ৫০ হাজার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

পেট্রোল মজুদ রেখেও বিক্রি বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ৫০ হাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পেট্রোল মজুদ রেখেও বিক্রি বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ৫০ হাজার

জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-

জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স “জুই এন্টারপ্রাইজে” পেট্রোল সংকটের অভিযোগে ভিড় জমায় মোটরসাইকেল চালকেরা। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল থেকেই চালকেরা তেলের আশায় প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই।

এমন দাবির প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ। পরে তারা সরেজমিনে মেসার্স জুই এন্টারপ্রাইজ পরিদর্শন করেন।

পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের ভেতরে ১২টি ড্রামে প্রায় ২,৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। অথচ গ্রাহকদের কাছে তেল না থাকার অজুহাত দেওয়া হচ্ছিল, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রোল বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত লাভের চেষ্টা রোধে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট