1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

বাবলু হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর

যশোরের কেশবপুরে দীর্ঘদিনের ভবদাহ জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বিরুলিয়া এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদাহ অঞ্চলের জলাবদ্ধতা এ এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ। কৃষি, মৎস্য, যাতায়াত ও জনজীবনে এর বিরূপ প্রভাব পড়ে আসছে। এ সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিরুলিয়া খাল খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, ভবদাহ সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় জনগণের সহযোগিতা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে বাস্তবমুখী উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন একটি কার্যকর উদ্যোগ। প্রশাসনের পক্ষ থেকে কাজটি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।স্থানীয়রা জানান, ভবদাহ অঞ্চলে বছরের পর বছর জলাবদ্ধতার কারণে ফসলি জমি, বসতভিটা ও যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ নেমে আসে। বিরুলিয়া খাল খনন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এলাকাবাসী অনেকটা স্বস্তি ফিরে পাবে বলে তারা আশা করছেন।এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের কার্যকর উদ্যোগের মাধ্যমে ভবদাহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার একটি টেকসই সমাধান বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট