1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের পদক্ষেপ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিমুলকান্দিতে আদালতের আদেশ উপেক্ষা জনপ্রিয় চেয়ারম্যান রিপনকে সরাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবসে শ্রমের মর্যাদা ও মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী মাদারীপুরে মহান মে দিবস পালিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত গাজীপুরে মহান মে দিবস পালিত ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল রাজপথ

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের পদক্ষেপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫, সিপিএসসি। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জব্দকৃত তেল সরকারি বিধি অনুযায়ী নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
র‍্যাব জানায়, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, মোঃ রাসেল হোসেন নামে এক ব্যক্তির বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
একই অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুর ছয়হাটি বাজারে অবস্থিত ‘মেসার্স রবিউল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। তবে দোকানটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানা যায়। এ সময় দোকান মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন।
বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট