1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিমুলকান্দিতে আদালতের আদেশ উপেক্ষা জনপ্রিয় চেয়ারম্যান রিপনকে সরাতে মদ ও ষড়যন্ত্রের নীল নকশা সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবসে শ্রমের মর্যাদা ও মানবিক সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী মাদারীপুরে মহান মে দিবস পালিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁ/স ও ডিজিটাল প্রতারণা চক্রের মূলহোতা র‌্যাবের জালে গ্রে?ফ/তা/র । শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত গাজীপুরে মহান মে দিবস পালিত ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের দাবিতে উত্তাল রাজপথ

ভিডিও সংবাদ 👇👇

ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি ও সার্বিক সহযোগিতা মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমাণ প্রতিনিধি ঢাকা জেলা।

ঢাকার ধামরাইয়ের আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে দিবস) উপলক্ষে ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষে আয়োজিত এই সভায় স্হানীয় শ্রমিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একযোগে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব।
তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ”শ্রমিকদের”ন্যায্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ এবং যথাযথ মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের জীবনমান উন্নয়ন, স্বাস্হ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপত্বিত করেন ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক।
সভায় বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং চিকিৎসা সুবিধার অভাব।

বক্তারা শ্রমিকদের সংগঠিত হওয়ার আহবান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় সম্ভব।
পাশাপাশি শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরে একটি প্রস্তাবনা সকল সম্মতিতে গৃহীত হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্হানে নানা কর্মসূচির আয়োজন করা হয়, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট