1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় ম/দ আ/ট/ক আবারও বাড়ল স্বর্ণের দাম আজ থেকেই কার্যকর নতুন দর শোক সংবাদ ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর প্রিমিয়াম ছাড়াই মিলবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা সিলেটে আধ্যাত্মিক সুধা নিয়ে ব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুরে দিনের আলোয় ভ্যান ছি/ন/তা/ই/য়ের চেষ্টা, জনতার হাতে আটক (১) এক  ফেনীতে শ্রমিকদের ঢল! মে দিবসে রাজপথ কাঁপানো বর্ণাঢ্য র‍্যালি ও শক্তিশালী বার্তা দিল লেবার ইউনিয়ন কেশবপুরে নেশা জাতীয় অ্যালকোহল বিক্রিকালে ঔষধ ব্যবসায হুমায়ুন কবির গ্রে/ফ/তা/র দোয়ারাবাজারে বৃদ্ধকে কু/পি/য়ে হ/ত্যা

ভিডিও সংবাদ 👇👇

নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে শ্রমিকরা তাদের অধিকার ও মর্যাদার দাবিতে ঐক্যবদ্ধভাবে অংশ নেন।
র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেকেন্দার আলী। তিনি শ্রমিকদের সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা জিয়াউর রহমান, নুহ আলম, মজিবর ও আক্কাস আলী। তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু। দিনব্যাপী এ কর্মসূচিতে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট