1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন: - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লাইসেন্স বাতিল হলো, অবহেলা ও অপচিকিৎসার অভিযোগে শিশু মৃ’ ত্যুর দায়ে মাওনা আলহেরার হাসপাতালের। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি এর আওতায় ধামরাই সরকারি কলেজ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন। দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন। নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা রূপসদী উত্তর বাজারে শুটকির দুর্গন্ধে জনগণের দুর্ভোগ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা। সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড গাজীপুর, কালিয়াকৈর, ঢালজোড়া ইউনিয়নের বেপারী বংশ ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন স্কুল ছাত্রী

ভিডিও সংবাদ 👇👇

সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সিরাজদিখানে ‘রশুনিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর শুভ উদ্বোধন:

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি
সিরাজদিখান ,মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় রশুনিয়া রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মোঃ আব্দুল্লাহ্।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ মোঃ আব্দুল্লাহ্ বলেন, “রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ এটি একটি অনন্য উদ্যোগ। এ উদ্যোগ শুধু একটি সাধারণ উন্নয়ন প্রকল্প নয়, এটি আমাদের সুস্থ ও নিরাপদ জীবনের এক নতুন দিগন্তের সূচনা। পানি মানুষের মৌলিক চাহিদা এবং জীবন বাঁচাতে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। এলাকার মানুষ যাতে দীর্ঘদিনের পানির কষ্ট ও রোগ-ব্যাধির ঝুঁকি থেকে মুক্তি পায়, সেই লক্ষ্যেই সরকার এই প্রকল্প বাস্তবায়ন করেছে।”
তিনি আরও বলেন, এই প্রকল্প চালু হওয়ার ফলে অত্র এলাকার মানুষ এখন থেকে সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবে, যা জনস্বাস্থ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফলতার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রকৌশলী, শ্রমিক এবং প্রকল্পের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে বক্তারা এলাকাবাসীকে পানির অপচয় রোধ, পাইপলাইনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সচেতনতাই এই প্রকল্পের দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সুপেয় পানির এই আধুনিক ব্যবস্থা চালু হওয়ায় রশুনিয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট