1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাঁঠাল প্রেস বিজ্ঞপ্তি শার্শায় বেনাপোল স্থলবন্দরে পণ্যচালান প্রবেশ থেকে খালাস পর্যন্ত কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ই/য়া/বা উ/দ্ধা/র, আ/ট/ক ১ লৌহজংয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাংবাদিক-সংশ্লিষ্টদের মতবিনিময় সভা

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
​”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়’—শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পর্বে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইসড়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের শিক্ষার্থী তোয়া।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আকলিমা বেগম। সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজন।

বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জশিহাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ। বিচারক হিসেবে ছিলেন কে. বি. এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শামছুজ্জামান মিয়া ও কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিপা তরফদার।

​অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও যুক্তিবোধ তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট