1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাঁঠাল প্রেস বিজ্ঞপ্তি শার্শায় বেনাপোল স্থলবন্দরে পণ্যচালান প্রবেশ থেকে খালাস পর্যন্ত কার্যক্রম নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ই/য়া/বা উ/দ্ধা/র, আ/ট/ক ১ লৌহজংয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সাংবাদিক-সংশ্লিষ্টদের মতবিনিময় সভা

ভিডিও সংবাদ 👇👇

অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ছে রাস্তা, ট্রাফিক সাইন উপড়ে গেছে—উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলার সদর উপজেলাধীন ১৫ নং রশিদপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এবং স্থাপিত ট্রাফিক সাইনগুলো উপড়ে পড়ে যাওয়ার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন পরিচালিত জামালপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (JDRIDP) এর আওতায় সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রীপাড়া স্কুল মোড়–পাকুল্যা রামদেববাড়ি হয়ে ক্ষেত্রীপাড়া (ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের বাড়ি) সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করা হয়েছে ।

দলিল অনুযায়ী, প্রকল্পের মূল প্রাক্কলন ছিল প্রায় ২ কোটি ১২ লাখ টাকার অধিক । তবে এত বড় ব্যয়ের পরও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই নতুন নির্মিত সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে । এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন,
কাজের মান নিম্নমানের। বৃষ্টি হলেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকাদার সঠিকভাবে কাজ করেনি বলেই এমন অবস্থা।”

অন্যদিকে, সড়কের পাশে স্থাপন করা ট্রাফিক সাইনবোর্ডগুলোও ইতোমধ্যে পড়ে গেছে বা হেলে পড়েছে, যা প্রকল্প বাস্তবায়নে ত্রুটি ও অনিয়মের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের দাবি, কাজের শুরু থেকেই তদারকির ঘাটতি ছিল এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে সরকারি অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে পুনরায় মানসম্মতভাবে সড়ক সংস্কারেরও জোর দাবি উঠেছে।

স্থানীয় অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও কঠোর তদারকি না থাকলে এমন অনিয়ম ঘটতেই থাকে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জরুরি।
সরকারি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের কথা থাকলেও বাস্তবে অনিয়ম ও দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রেই তার সুফল মিলছে না। জামালপুরের এই সড়ক প্রকল্পটি তারই একটি উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট